কারবালার প্রান্তরে ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের আত্মত্যাগের মূল শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা। কারবালার শিক্ষা কেবল শোক বা মাতমের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানবতা, নৈতিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শাশ্বত প্রতীক।
গত শুক্রবার আল্লামা ছালেহ্ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অঙিজেন নয়াহাটস্থ দরবার শরীফে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিলে আল্লামা শাহসূফি ইয়াছিন মাহমুদ সিদ্দিকী ওয়াজেদী সভাপতির বক্তব্যে একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মুহাম্মদ মহিউদ্দিন জহুর ওয়াজেদী, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর ওয়াজেদী। আলোচক ছিলেন চবি অধ্যাপক প্রফেসর ড. এ.এস.এম বোরহান উদ্দিন, অধ্যাপক আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ হাসান মুরাদ আল কাদেরী। উপস্থিত ছিলেন এস এম রিদুয়ান আলম, সৈয়দ মুফতি মুফিদুল হক আল কাদেরী, নুরুল হক আল কাদেরী, শহীদুল ইসলাম কাদেরী, মাহমুদুল হক আনছারী, এমরান হোসাইন আল কাদেরী, হাফেজ মুহাম্মদ বয়ান উদ্দীন, হাফেজ আবদুল হামিদ প্রমুখ। শেষে জাতির কল্যাণ কামনায় মিলাদ কিয়াম মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









