‘নন্দনশৈলী’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দৈনিক পত্রিকা থেকে শুরু করে ছোট ছোট সাময়িকীগুলোর গুরুত্ব অনেক বেশি। পত্রিকা শুধু খবর জানার একটি মাধ্যম নয়, বরং সমাজ, রাষ্ট্র ও বিশ্বে সংঘটিত ঘটনাবলিকে বিশ্লেষণ করে বোঝার নির্ভরযোগ্য মাধ্যমও। ব্যবসা–বাণিজ্য থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, স্বাস্থ্যনীতি, কৃষি, ধর্ম, সাহিত্য, প্রযুক্তি, খেলাধুলা, ক্যারিয়ার গঠনসহ নানা ধরনের গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ নিয়মিত উঠে আসে এ সব কাগজে। তাঁরা বলেন, সাময়িকীগুলো সংস্কৃতিমুখী সমাজ গঠনে ভূমিকা পালন করে।
গত ২৩ জুন চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সম্পাদক বাচিক শিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় কবি–সাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কবি আজিজ রাহমান। আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবি ওমর কায়সার, প্রাবন্ধিক এমিলি মজুমদার, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মো. মাজহারুল হক, সংগীত শিল্পী শ্রেয়সী রায়, সাংস্কৃতিক সংগঠক পরিমল ধর, কবি জিএম জহির উদ্দীন, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, কবি মর্জিনা আখতার, অধ্যক্ষ রোকেয়া হক, শিশুসাহিত্যিক সৈয়দ খালেদুল আনোয়ার, কবি ইসমাইল জসীম, কবি অরুণ শীল, গীতিকার জসিম উদ্দিন খান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, আলোকচিত্রী কানিজ ফাতেমা লিমা, কথাসাহিত্যিক কাসেম আলী রানা, সংগঠক মুহাম্মদ মহসীন চৌধুরী, প্রাবন্ধিক প্রীতিশ রঞ্জন বড়ুয়া, কবি জিন্নাহ চৌধুরী, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ছড়াকার নীল রতন দাশগুপ্ত, কবি অমিত বড়ুয়া, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, কবি লিপি বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











