দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির গাছের চারা বিতরণ

| শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ৩নং বাজার এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। গত বুধবার বিকালে জঙ্গল দক্ষিণ পাহাড়তলী ৩নং বাজার এলাকায় দেশি ফল, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য এলাকা গড়ে তোলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী ইউসুফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলমান মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা

জাসাস সভাপতি আবু বক্কর ছিদ্দিক সোহেল, বিশেষ বক্তা হাটহাজারী উপজেলা মহিলা দল নেত্রী মালা বেগম। এতে আরো বক্তব্য রাখেন ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহ্বায়ক গাজী টিটু, সদস্য সচিব গাজী মুবিনুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক মোঃ শামিন, ওয়ার্ড মহিলা দল নেত্রী লাকি বেগম। এতে আরো উপস্থিত ছিলেন সানাউল্লাহ মাস্টার, তাহেরা বেগম, শিরিনা আক্তার, ৮নং ইউনিট সভাপতি মোঃ বেল্লাল, সাধারণ সম্পদক মো: ফারুক, ইউনিট সভাপতি মো. মহিউদ্দন। মো: নেজাম, মোঃ রফিক, মো: জাহাঙ্গীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারবালা স্মরণে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট চট্টগ্রাম জেলার সমাবেশ
পরবর্তী নিবন্ধপবিত্র আশুরার ফজিলতে সমৃদ্ধ হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত