পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের প্রভাব পড়ল কলকাতা–ঢাকা দুই বাংলার জনপ্রিয় রিয়েলিটি গেইম শো ‘দিদি নম্বর ওয়ান’ এর উপরেও। কদিন ধরে শোনা যাচ্ছিল এর সঞ্চালিকা বদলে যাচ্ছে। এবার সেই জল্পনা হল সত্যি। খবর বাংলানিউজের।
এক যুগের বেশি সময় ধরে অনুষ্ঠান চালিয়ে নেওয়া অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আসতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সিজন দশের টিজার সোশাল মিডিয়ায় শেয়ার করেই নতুন কাজের খবর জানিয়েছেন স্বস্তিকা। পশ্চিমবঙ্গের বেসরকারি টেলিভিশন স্টেশন জি বাংলার পর্দায় আগামী ২৯ জুন থেকে শুরু হচ্ছে নতুন সিজন।











