ওপিএ ফুটবল টুর্নামেন্ট ২০২৬–এর তৃতীয় আসরের পর্দা নেমেছে গত ২০ জুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আটটি দলের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ তিনদিনব্যাপী এই টুর্নামেন্ট প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ১৮ জুন অনুষ্ঠিত উদ্বোধনী দিনে মোট পাঁচটি ম্যাচ, দ্বিতীয় দিনে সাতটি ম্যাচ এবং তৃতীয় দিনে দুটি সেমিফাইনাল শেষে রাত ৯টায় অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। রোমাঞ্চকর ফাইনালে ওপিএ ওয়ারিয়র্স ২–১ গোলে ওপিএ লিজেন্ডস–কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ওপিএ প্যাট্রন ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. শহিদুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওপিএ সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সহ–সভাপতি এন্সলেম মার্টিন, সংগঠনের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী, মাসফিক আহমেদ চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব ও সাহেদ পারভেজ খান। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মামুনুর রহমান, কোষাধ্যক্ষ বদিউর রহমান, মাহবুবুর রহমান চৌধুরী, মোহাম্মদ সাইফুল্লাহ, ওএলএস কনভেনার এবিএম শিহাব উদ্দিন, ফুটবল টুর্নামেন্ট কনভেনার জিয়াউল করিম, কো–কনভেনার গিয়াস উদ্দিন জেবিন ও আশিক ইবনুল, এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ফোর্ড উইলিয়াম রয়, সাইদুল আজম খান ও সালাউদ্দিন সাকিব। ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ এবারের আসরে রাফিউল কাদের ও ইমাম হোসেন যৌথভাবে সেরা গোলরক্ষক নির্বাচিত হন। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আশিক ইবনুল, তাসকিন, রাজু ও সাইদুল। আর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ওপিএ ওয়ারিয়র্স দলের আশিক ইবনুল অর্জন করেন ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার।












