রাঙ্গুনিয়ার মধ্যম নোয়াগাঁও একতা সংঘের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচে জুনিয়র একাদশ টাইব্রেকারে ৫–৪ গোলে সিনিয়র একাদশকে পরাজিত করে। র্নিধারিত সময়ে এ খেলা গোলমূন্য ড্র ছিল। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্যম নোয়াগাঁও একতা সংঘের সভাপতি সাংবাদিক জগলুল হুদা। সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. জামাল মুহিত, মোহরম আলী প্রমুখ। শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।











