একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে এন্ট্রি আহবান

| বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আগামী জুলাই ২০২৬ এর ৩য় সপ্তাহ হতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ (১৩) ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক বাফুফে অনুমোদিত চট্টগ্রাম জেলার একাডেমি সমূহের কাছ থেকে এন্ট্রি আহ্বান করা হয়েছে। এন্ট্রি ফি হিসেবে ১,৫০০/- টাকা ও একাডেমির প্যাডে লিখিত এন্ট্রিসহ আগামী ৩০ জুনের মধ্যে অফিস চলাকালীন সময়ে সিডিএফএ কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারী ও তরুণদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা অপরিহার্য
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মধ্যম নোয়াগাঁও একতা সংঘের প্রীতি ফুটবল ম্যাচ