বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেছেন, পরিবহন শ্রমিকেরা দেশের উন্নয়ন এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা সবসময় ষড়যন্ত্র ও অপপ্রচারের শিকার। তাদের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, পরিবহন শ্রমিকদের উপর কোনো ধরনের অন্যায় অত্যাচার বরদাশত করা হবে না। তিনি পরিবহন শ্রমিকদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি গতকাল মঙ্গলবার মনসুরাবাদস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাংলাদেশ আন্তঃজিলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি আবদুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহামদ, শ্রম দপ্তরের উপ–পরিচালক সাব্বির ভুইয়া, ও রুমানা আক্তার, ফেডারেশনের বিভাগীয় সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. মুছা, রবিউল মাওলা, অলি আহাম্মদ। প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুমায়ন কবির খান। স্বাগত বক্তব্য রাখেন ইমাম শরীফ চৌধুরী। মো. আবদুর রহিম ও ইকবাল হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল জলিল, মো. শহীদ উল্লাহ, মো. ইব্রাহিম খলিল, মো. মুসলিম (ইসলাম), মো. আবু তাহের, মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. ছাইদুল হক , মো. সিরাজুল ইসলাম, মো. মনসুর আলম, মো. নুরুল আলম, মো. ইসমাইল প্রমুখ। বক্তারা বলেন,আন্তঃজিলা বাস টার্মিনাল দীর্ঘদিনও নির্মাণ না হওয়ায় পরিবহণ শ্রমিক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলে ভোগান্তির শিকার হচ্ছে। নেতৃবৃন্দ এব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











