খাগড়াছড়িতে একটি গ্যাস সিলিন্ডারের বোতলে পানির মতো তরল পর্দাথ থাকায় এক দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার চেঙ্গী স্কোয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজকে এ জরিমানা করা হয়। খাগড়াছড়ি জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, সিলিন্ডারের ভেতরে পানির মতো একটি তরল পদার্থ দেখা যায়। তবে কি তা আমাদের স্থানীয়ভাবে পরীক্ষা করার সুযোগ নেই। ভোক্তার অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধতা না থাকায় দোকানদারকে ৫হাজার টাকা এবং জননী ডিলার পয়েন্ট অন্য ডিলার পয়েন্টের নাম ব্যবহার করে সিলিন্ডার বিক্রি করায় ২০হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) দেয়া হয়েছে।












