হাটহাজারী উপজেলার মেখলা নাথ ও ব্রাহ্মণ সম্মিলনী কার্যকরি পরিষদের অভিষেক গত ১৯ জুন অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গগন চন্দ্র নাথের সঞ্চালনায় অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দুলাল কান্তি নাথ। ২য় পর্বে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি পরিমল কান্তি নাথ। অতিথি ছিলেন রাশেদুল ইসলাম রাশেদ, জিএম সাইফুল ইসলাম, মোহাম্মদ আবু সায়েদ শিবলু, মাস্টার নির্মল নাথ, ডা. চিত্ত রঞ্জন নাথ, সাধন কান্তি নাথ। স্বাগত বক্তব্য রাখেন রনজিত কুমার নাথ।
বক্তব্য রাখেন নিত্যানন্দ দেবনাথ, অধ্যাপক সুব্রত কুমার নাথ, রতন নাথ, নারায়ন চন্দ্র নাথ, নটু চক্রবর্তী, মাস্টার অনুপম ভট্টাচার্য, মুন্সি নির্মল দাশ, নির্মল কান্তি নাথ, যুগ্ম রূপক কুমার নাথ, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, সনজীব কুমার নাথ, বিশ্বজিৎ নাথ প্রমুখ। নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান দুলাল কান্তি নাথ। প্রেস বিজ্ঞপ্তি।












