পৃথিবীতে বাবা থাকাটাই যেন একটা সাহস এবং শক্তি, বাবা সেই সম্মানিত ব্যক্তি– যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম। বাবা মানে পৃথিবীর সবচেয়ে বড় দায়িত্বশীল ব্যক্তি যে নিজের সব কিছু উৎসর্গ করে পরিবার কে সুখে রাখে। বাবা আমাদের জীবনের বাস্তবিক সুপার হিরো। বাবা হচ্ছে লাইফ সাপোর্ট – যেকোনো সন্তানের জীবনে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা হচ্ছে বাবা। বাবা মাত্র একটি শব্দ। কিন্তু এর বিশালতা অনেক বড়। সব বাবা–ই তার সন্তানের জীবনে বটবৃক্ষের মতো। প্রকাশ না করা ভালোবাসা‘র মধ্যে বাবার ভালোবাসা–ই সর্বশ্রেষ্ঠ।












