পূর্ণাঙ্গ কমিটি পেল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল

আজাদী প্রতিবেদন | শনিবার , ২০ জুন, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

দীর্ঘ এক বছর পর পূর্ণাঙ্গ হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক কমিটি। আকার বৃদ্ধির পর এ কমটির সদস্য সংখ্যা এখন ৩৮২। গতকাল শুক্রবার কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।এর আগে গত বছরের ৩ জুন তকিবুল হাসান চৌধুরী তকিকে সভাপতি ও সারোয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র।

পূর্ববর্তী নিবন্ধকালভার্ট ঘেঁষে বাউন্ডারি দেয়াল, জলাবদ্ধতার শঙ্কা
পরবর্তী নিবন্ধফুটবল খেলা নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারি