ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনা চেয়ারম্যান ঘাটা শাখার মাহফিল

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:১৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড শাখার আওতাধীন চেয়ারম্যান ঘাটা শাখার উদ্যোগে আল্লামা হাফেজ কারী সৈয়দ মুহাম্মাদ তৈয়ব শাহ (রহ.)-এর ইছালে সওয়াব মাহফিল ও মতবিনিময় সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়েছে।

শাখার সভাপতি মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বাকলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মহসিন আরফাত। তিনি বলেন, আল্লামা তৈয়ব শাহ (রহ.)-এর আদর্শ ও শিক্ষাকে ধারণ করে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে হবে।

দ্বীনের খেদমত ও মানবকল্যাণে নিবেদিত কর্মী তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধান বক্তা ইসলামিক ফ্রন্ট ১৮নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান বলেন, “সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে ইসলামের সুমহান আদর্শে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করা সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকলিয়া থানা সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দিদারুল আলম। এছাড়া সেনা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সাইদুল হাসান, হাফেজ নিজাম উদ্দিন, হাফেজ আদনানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ ইলিয়াছ, রেজাউল করিম, কামরুল হাসান, সভায় আগামী দুই মাসের মধ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান ঘাটা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মুহাম্মদ সোলাইমানকে আহ্বায়ক, দিদারুল আলমকে যুগ্ম আহ্বায়ক এবং আবু বকর সিদ্দিককে সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ইসলামী ছাত্রসেনা চেয়ারম্যান ঘাটা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মুহাম্মদ সাইদুল হাসানকে আহ্বায়ক, হাফেজ নিজামকে যুগ্ম আহ্বায়ক, ইয়ামিন মুনতাসিরকে সচিব এবং করিম, হাফেজ আদনান ও হাফেজ মুনিরকে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি আইকিউএসির প্রশিক্ষণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধবাজেটকে স্বাগত জানিয়ে বিভাগীয় শ্রমিক দলের সমাবেশ