বিশ্বকাপের মাঝেই মেক্সিকোতে ড্রোন আতঙ্ক!

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার অনুশীলন শিবিরের কাছে উড়ে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে মেক্সিকোর সেনাবাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি অনিবন্ধিত ড্রোন ছিল এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেটিকে শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়।

তবে ড্রোনটি দক্ষিণ কোরিয়ার কৌশল বা অনুশীলনের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিয়ং বো জানান, ঘটনাটি তাদের অনুশীলনের সময় ঘটলেও সেটি দলের কৌশলগত প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি।

হং বলেন, ‘অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন ছিল। সৌভাগ্যবশত আমরা তখনও আমাদের কৌশল নিয়ে অনুশীলন শুরু করিনি, তাই কোনো তথ্য ফাঁস হওয়ার সুযোগ ছিল না।

তবে ম্যাচ প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা দুর্ভাগ্যজনক।’

মেঙিকোর এক ফেডারেল কর্মকর্তা জানান, ঠিক কখন এই ঘটনা ঘটেছে বা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তিনি আরও জানান, গত কয়েকদিনে মেঙিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে বিশ্বকাপের স্টেডিয়ামের নিরাপত্তা এলাকায় প্রবেশের চেষ্টা করা আরও কয়েকটি ড্রোনও নিষ্রয় করা হয়েছে। এছাড়া বিভিন্ন দলের বেস ক্যাম্প ও ফ্যান ফেস্টিভ্যালের আশপাশেও নজরদারি জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় প্রীতি ফুটবল ম্যাচ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা