বিদ্রোহী শ্রাবণ

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

আকাশ জুড়ে বাজে আজি

উন্মাদ মেঘের বিষাদ বাঁশি,

দিগন্ত ভেজা জলধারায়

তব দ্রোহের সাম্য ভালোবাসি।

বৃষ্টি মানে বিদ্রোহী প্রেম,

আগুনজলে মাখামাখি,

কদম, কৃষ্ণচূড়ার অপেক্ষা

নিপীড়িত পাবে কি সাথী!

মানবতা ডাকে– “ত্রাহি! ত্রাহি!”

গগন কাঁদে করুণ রাগে,

মেঘের ভেলায় এসো তুমি

শ্রাবণের গর্জনে বিপ্লবী হাঁকে।

বিদ্রোহ জাগাও, এসো কবি

অসহায় প্রাণের মুক্তির গানে।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধবিপন্ন পরিবেশ