মশা–মাছি সাঁঝ বেলাতে
রক্ত চুষে খাচ্ছে,
গন্ধে বাতাস পরিবেশে
দিন যে কেটে যাচ্ছে।
হর্ন বাজিয়ে শব্দ দূষণ
কালো চাকা ঘুরছে,
দিনের আলো যায় না দেখা
ধূলিকণা উড়ছে।
তরুলতা গাছের পাতা
নীরব হয়ে কাঁদছে,
জলের আশায় চাতক পাখি
দুঃখ বুকে বাঁধছে।
করলে বারণ কোন শাসন
কার কথা কে শুনছে?
চোখ থাকতে অন্ধ সবাই
মৃত্যুর দিন গুনছে!







