বাবা নামের আকাশ

সোমা মুৎসুদ্দী | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাবা নামের আকাশ জানি

বিশালতায় ভরা

বাবার শেখা নৈতিকতায়

এই আমি তাই গড়া।

দেশকে ভালোবাসতে শেখায়

শেখায় নিয়মনীতি

বাবার কাছেই সকল আদর

আমার প্রাণের প্রীতি।

পড়ার ছলে গল্প শোনায়

বাবা আমায় রোজ

ঠিক সময়ে খাচ্ছি কিনা

তারও রাখেন খোঁজ।

বাবা হলেন উদার আকাশ

মায়ায় ভরা মন

মায়ের মতো বাবাও আমার

প্রিয় আপনজন।

পূর্ববর্তী নিবন্ধবাবা
পরবর্তী নিবন্ধবটের ছায়া