বাবার মাথায় ঝুঁটি বেঁধে
পেতাম কত সুখ,
বাবার মুখের হাসি দেখে
ভরে যেত বুক।
বাবার হাতে হাতটি রেখে
ঘুরতাম মনের সুখে,
সে সব কথা মনে পড়লে
শান্তি লাগে বুকে।
বাবার হলো স্নেহ মায়ার
একটি বড় আকাশ,
বাবা হলো দুঃখের সময়
একটু শীতল বাতাস।।
শারমিন নাহার ঝর্ণা | বুধবার , ১৭ জুন, ২০২৬ at ৮:২৬ পূর্বাহ্ণ
