হিজরি নববর্ষকে স্বাগত জানিয়ে বায়জিদ হাজীপাড়া হিজরি নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে শাহাদাতে কারবালা মাহফিল ১৫ জুন আশেকানে আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিদুয়ানুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী। প্রধান বক্তা ছিলেন সৈয়দ হাসান আল আযহারী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ আলী জামাল, আবু নাছের তৈয়ব আলী, হাফেজ ফেরদৌস আলম আলকাদেরী, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ইদ্রিস। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মাহাবুব উল্লাহ ফারুকী। মুহাম্মদ সাজ্জাদ হোসাইন সাকিবের সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসাইন, সরওয়ার উদ্দিন কায়সার, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ রোহান, ফখরুদ্দিন হক্কানি, হাফেজ তারেকুল ইসলাম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আহলে বায়ত ও সাহাবায়ে কেরামের (র.) প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা ভক্তি প্রদর্শন ইমানের মূল চাবিকাঠি। শেষে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ কিয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











