চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি–তে গতকাল রোববার লেনদেন হয় ২৪.২১ কোটি টাকা। ৩,২৩৩টি লেনদেনের মাধ্যমে মোট ৭২.১২ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৪৭.৬২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৫,৩৪৩.৩৩ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ৯.৯৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১১৮.৬৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ৮৯০.৩৬ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক আজ অপরিবর্তিত ছিল, যা হলো ২,৬৭২.০৮। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৩৯,১১১.৯১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৬৮৭,৭৭২.৮৮ কোটি টাকা। সিএসইতে ৬২১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ১৪১টির, দাম কমেছে ৭১টি আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির।








