যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিরোধিতায় ইরানে কট্টরপন্থিদের বিক্ষোভ

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:১৩ পূর্বাহ্ণ

যুদ্ধ বন্ধে তেহরান ও ওয়াশিংটন সমঝোতা চুক্তি সইয়ের দ্বারপ্রান্তে থাকার সময়ই এর বিরোধিতা করে ইরানে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কট্টরপন্থিরা। শনিবারের এই বিক্ষোভে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধেও স্লোগান দিয়েছে। খবর বিডিনিউজের।

গত ২৮ ফেব্রুয়ারিতে শুরু যুদ্ধ বন্ধে সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। রোববার এই চুক্তি সই হওয়ার সম্ভাবনার কথা শুক্রবারই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র একথা বললেও ইরানের পক্ষ থেকে চুক্তি সইয়ের সময় নিয়ে ধোঁয়াশা আছে। পরিস্থিতির মধ্যেই শনিবার ইরানের রাজধানী তেহরান এবং উত্তরপূর্বাঞ্চলীয় শহর মাশহাদে কট্টরপন্থিরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। তেহরানে বিক্ষোভকারীরা সেন্ট্রাল স্কয়ারে জড়ো হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার বাকের কালিবাফের বিরুদ্ধে স্লোগন দিয়েছে। তারা চিৎকার করে বলেছে, আরাকচির লজ্জিত হওয়া এবং দেশ ছাড়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধবিলাসী ঘড়ি উপহার পেলেন শাকিব খান
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.২১ কোটি টাকা