চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৫তম সভা

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

চুয়েট একাডেমিক কাউন্সিলের ১৬৫তম সভা গতকাল রোববার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। সভায় একাডেমিক কাউন্সিলের অভ্যন্তরীণ ও বহিঃসদস্যগণ অংশগ্রহণ করেন। এতে সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর লিগ্যাল এইড ক্যাম্প ও আইনি সচেতনতামূলক কর্মশালা
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ জাম্বুরী মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র