‘সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সাউন্ড’

নির্বাকের প্রথম প্রকাশনার আলোচনা ও মূকাভিনয় প্রদর্শনী

| রবিবার , ১৪ জুন, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হলো আলোচনা, সমালোচনা, লেখকদের অভিব্যক্তি ও দলীয় মূকাভিনয় প্রদর্শনী। ‘সাইলেন্স ক্যান স্পিক ইটসেলফ’ (ঝরষবহপব পধহ ংঢ়বধশ রঃংবষভ) মূকাভিনয় শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠা সংগঠন ‘নির্বাক’এর প্রকাশনা সিরিজের প্রথম সংখ্যা ‘মেকআপ’ প্রকাশ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মূকাভিনেতা ও শাওন মাইম একাডেমির কর্ণধার শাহরীয়ার শাওন। তিনি বলেন, রির্টেন ফরমেটে বাংলা মূকাভিনয়ে লেখনির কম আছে এখনো। এই প্রকাশনার মাধ্যমে নতুনরা মূকাভিনয়ের মেকআপ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।

লেখক, মূকাভিনেতা ও মূকবলাকা দলপ্রধান স্নিগ্ধা ফেরদৌস বলেন, এটি একটি ডকুমেন্ট হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে নাট্যভূমি নাট্যদলের প্রধান ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের দপ্তর সম্পাদক নির্বাকের এই ব্যক্তিগত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

নির্বাকের লক্ষ্য প্রসঙ্গে জানানো হয়, চট্টগ্রামে তথা সমগ্র বাংলাদেশে মূকাভিনয় শিল্পের চর্চা, গবেষণা ও প্রসারে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতেই এই যাত্রা। ‘সাইলেন্স ইজ দ্য লাউডেস্ট সাউন্ড’ (ঝরষবহপব রং ঃযব ষড়ঁফবংঃ ংড়ঁহফ) এই দর্শনকে সামনে রেখে কাজ করছে সংগঠনটি। প্রকাশনাটির সম্পাদক মূকাভিনেতা ও চিত্রশিল্পী দেওয়ান মামুন তার বক্তব্যে বলেন, আমি কোনো পেশাদার সম্পাদক নই। নির্বাক একটি আবেগের প্রকাশ এবং নতুন দিগন্তের চেষ্টা। এটি আগামী দিনের শিল্পী ও সাহিত্যিকদের জন্য মূকাভিনয়ের একটি গাইডলাইন মাত্র।

তিনি জানান, ম্যাগাজিনটির দ্বিতীয় সংখ্যায় ‘বাংলাদেশে মাইম শিল্পের পোশাকের ব্যবহার’ এবং তৃতীয় সংখ্যায় ‘মূকাভিনয়ের গল্প’ স্থান পাবে। অনুষ্ঠানে দলীয় মূকাভিনয় প্রদর্শন করে দ্য মামার্স (ঢাকা), শাওন মাইম একাডেমি (ঢাকা), মূকবলাকা (ঢাকা), মাইম ফেইস (নারায়ণগঞ্জ) ও মৌন মাইম (নারায়ণগঞ্জ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅরিন্দম নাট্য সমপ্রদায়ের নাট্য কর্মশালা
পরবর্তী নিবন্ধআলী খামেনির দাফন ৯ জুলাই