নগরীর কোতোয়ালী থানাধীন স্টেশন রোড এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের আল আমিন (২৪), কর্ণফুলীর দক্ষিণ শিকলবাহার আলী আকবর (৪৮), কোতোয়ালীর ব্রয়লার এভিনিউ কলোনীর জয়নাল (১৮), বোয়ালখালীর কানুনগো পাড়ার দুলাল (৫৫) এবং সীতাকুণ্ডের বাঁশবাড়ীয়া এলাকার সালাউদ্দিন (২৩)। কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দীন বলেন, স্টেশন রোড এলাকায় দায়িত্ব পালনকালে ৫ ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার দায়ে আটক করা হয়েছে।












