স্বর্ণের ভরিতে সুনির্দিষ্ট ভ্যাটের প্রস্তাব ২৫০০ টাকা

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

জুয়েলারি খাতে বিদ্যমান ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থায় পরিবর্তন এনে সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। নতুন প্রস্তাব অনুযায়ী, জুয়েলারি সেবার বিপরীতে প্রচলিত ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের জন্য নির্দিষ্ট হারে ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হবে।

গতকাল বৃহস্পতিবার ২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। খবর বাংলানিউজের।

বাজেট প্রস্তাবে বলা হয়, জুয়েলারি শিল্পের কর কাঠামো আরও সহজ, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য করতে শতাংশভিত্তিক ভ্যাটের পরিবর্তে সুনির্দিষ্ট ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের কর হিসাব সহজ হবে এবং ভ্যাট আদায় প্রক্রিয়ায় জটিলতা কমবে। প্রস্তাবিত বাজেটে জুয়েলারি সেবার ওপর বর্তমানে আরোপিত ৫ শতাংশ ভ্যাট বাতিল করে প্রতি ভরি হিসাবে ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট আরোপ করা হবে। এর মাধ্যমে খাতটির কর ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আসবে বলে সরকারের প্রত্যাশা।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ী ও বে-টার্মিনাল নির্মাণে জোর
পরবর্তী নিবন্ধদাম বাড়তে পারে নির্মাণ খাতের এমএস পণ্যের