প্রতিষ্ঠাবার্ষিকীতে নিবেদন শিল্পী সংসদের নানা আয়োজন

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গত ৫ জুন সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজসেবক অশোক বড়ুয়া। কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর রীতা দত্ত।

সংগঠনের সভাপতি ও সংগীত প্রশিক্ষক রূপম মুৎসুদ্দি টিটুর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুমন মুৎসুদ্দি, প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, কল্পনা ফাউন্ডেশনের আহ্বায়ক সঞ্চয়ন বড়ুয়া, মহামুনি মৈত্রী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবিমল বড়ুয়া প্রমুখ।

সংগীত শিল্পী আদ্রিতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন এহসাস রহমান গুড্ডু, অর্ক নাথ, তন্দ্রা দাশ, অন্বেষা বড়ুয়া, তুষ্টি বড়ুয়া, ইন্দ্রনীল বড়ুয়া, দেবস্মিতা পাল, আনুস্কা পাল, অংকিতা বড়ুয়া, সায়ন্তী বড়ুয়া, জয়ন্তী বড়ুয়া, রিতু দত্ত, আদ্রিতা বড়ুয়া, রিমা দত্ত, ত্রিপণা দাশ, কৃষ্টি উচ্ছ্বাস বড়ুয়া, অর্চিতা বড়ুয়া, মোহনা বড়ুয়া প্রমুখ। নৃত্য পরিবেশন করেন অনুজা মুৎসুদ্দি ও সৃজিতা মুৎসুদ্দি সৃজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমূর্চ্ছনা সংগীত একাডেমির ‘সুর ও প্রেরণা’
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরের প্রাচীন খ্রিস্টান গ্রাম তাইবেতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগুন