মূর্চ্ছনা সংগীত একাডেমির ‘সুর ও প্রেরণা’

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে মূর্চ্ছনা সংগীত একাডেমির আয়োজনে রবীন্দ্রনজরুল সমর্পিত সংগীতানুষ্ঠান ‘সুর ও প্রেরণা’ গতকাল বুধবার থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) গ্যালারি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ রীতা দত্ত। তিনি রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন, সাহিত্যকর্ম এবং জীবনদর্শন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে সাহিত্য ও সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি ছিলেন তারুণ্যের উচ্ছ্বাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার রাখাল চন্দ্র দাশ। সংগীত পরিবেশন করেন আনিকা দাশ চৌধুরী, রুবেল চৌধুরী, অনামিকা দাশ, রিন্টু চৌধুরী, শিক্ষার্থী শ্রাবন্তী মোহর, সায়ন্তী দাশ, অথৈ বিশ্বাস, শ্রীজিতা দে, শ্রীনিধি দে, অন্তরা মল্লিক, সৌম্যদীপ দাশ, নবনীল দত্ত, দেবারতি সেন, অভ্রদীপ বিশ্বাস, রাজভীর চক্রবর্তী, সুনন্দা দাশ, প্রণিতা দেউড়ি, রাধিকা পালিত, অর্পিতা শীল, প্রাপ্তি বর্ধন, অংকিতা মহাজন, রক্তিম দে, আলোকবর্তিকা চাকমা, সুকন্যা শীল এবং প্রজ্ঞা রাই বসু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনামিকা দাশ। সার্বিক আয়োজন ও পরিচালনার দায়িত্বে ছিলেন রুবেল চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলের রক্ষণভাগ নিয়ে জল্পনা-কল্পনা
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে নিবেদন শিল্পী সংসদের নানা আয়োজন