স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে প্রথম অনুশীলন সেশন করবে সফরকারী অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওয়ানডের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজও খেলবে অসিরা। শুক্রবার সরাসরি পাকিস্তান থেকে ঢাকায় পৌঁছায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, আজ অনুশীলন করবে বাংলাদেশও। একই দিন বিসিবির নির্বাচন থাকায় ভিন্ন ভিন্ন সময়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে দু’দল।












