চট্টগ্রাম–৮ আসনের এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে। তাঁরা রাসূল (দ.)’র বাণী পৌঁছাতে দ্বীনি ইসলামের খেদমতে দেশ দেশান্তর সফর করেছেন। তাই তাঁদের উপযুক্ত সম্মান করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আউলিয়ায়ে কিরাম কর্তৃক ইসলাম প্রচারের এ মেহনতের ধারাবাহিকতা সব যুগেই অব্যাহত ছিল। শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম দরবার শরীফের উদ্যোগে মওলা নবী হযরত আহমদ মোজতবা মোহাম্মদ মোস্তফা (দ.) এর চারদিনব্যাপী সৌরবার্ষিক ওরছে আকবরের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ এর সভাপতিত্বে ও দরবারের শাহজাদা সুফী মনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা আলহাজ্ব আজিজুল হক, দক্ষিণ জেলা বিএনপি নেতা মোহাম্মদ শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
ওরশের প্রথম দিনে চিকিৎসাবিদ হিসেবে শিশু বিশেষজ্ঞ ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, শিক্ষাবিদ হিসেবে অধ্যক্ষ আবু তালেব বেলাল, সমাজসেবায় কায়ছার আলী চৌধুরী, ছুফি সাধনায় হাফেজ ছৈয়দ আহমদ ছফা গরিবী, ছুফি গীতিকারে নুরুল কিবরিয়া সাকিব, ছুফি লেখক ও গবেষণায় ডা. বরুণ কুমার আচার্য, আলেমে তরিকতে এস এম জাফর ছাদেক আল আহাদী, মুক্তিযুদ্ধে কমান্ডার আব্দুর লতিফ, ছুফি শিল্পী আলহাজ মনসুর কাওয়াল ও মুক্তিযুদ্ধে কমান্ডার ইদ্রিছকে তাদের জীবদ্দশায় স্ব স্ব অবদানের জন্য রাহে ভান্ডার এনোবল এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও বিশেষ অতিথিদের সম্মননা ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












