সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নের রাইজিং স্টার আলেকদিয়ায় ঈদ পুনর্মিলনী পরিচালনা কমিটির আয়োজনে ৬ষ্ঠ বারের মতো ফুটবল টুর্নামেন্ট ঐতিহ্যবাহী পানিশাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে অংশ নেয় আলেকদিয়া এভেন্জারস, আলেকদিয়া কিংস, দুরন্ত আলেকদিয়া এবং ফ্যালকন ওয়ারিয়র্স আলেকদিয়া নামে চারটি টিম। প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৪–২ গোলে দুরন্ত আলেকদিয়াকে হারিয়ে ফাইনালে উঠে গত আসরের চ্যাম্পিয়ন আলেকদিয়া এভেন্জারস। দ্বিতীয় সেমিফাইনালে আলেকদিয়া কিংস ১–০ গোলে ফ্যালকন ওয়ারিয়র্স আলেকদিয়াকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আলেকদিয়া কিংস ২–১ গোলে আলেকদিয়া এভেন্জারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ান ও রানার আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন মো. তাহের, নজরুল রনি, শওকত আলী, রুবেল, আবু তাহের, এম. এ. রুমান, ওমর শান্ত, আব্দুল খলিল প্রমুখ।












