রাঙামাটিতে ফুটবল বাছাই কার্যক্রমের উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:৩১ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাঙামাটি জেলা পর্যায়ে দিনব্যাপী ফুটবল বাছাই কার্যক্রমের (অনূর্ধ্ব১৫) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের তবলছড়ি সবুজ সংঘ মাঠে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সবুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকার অনূর্ধ্ব১৫ বয়সী ফুটবলাররা অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় উপজেলা মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের ফুটবল টুর্নামেন্টে আলেকদিয়া কিংস চ্যাম্পিয়ন