রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

| মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে গলায় ফাঁস লাগানো এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে পোস্ট অফিস কলোনির ভাড়া বাসা থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত পুলিশ সদস্য সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাজেদুল হক। তিনি পোস্ট অফিস কলোনিতে ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন। তবে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে সহকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডার পর রুমের দরজা বন্ধ করে ফাঁস দেয় পুলিশ কর্মকর্তা সাজেদুল হক। এসময় স্ত্রী বারবার ডাকার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেয় স্ত্রী।

পরে রাত পৌনে ১টার দিকে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে, রাতেই রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন, পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুল কৃষি ও মৎস্যচাষসহ গ্রামীণ অর্থনীতিতে আরো অবদান রাখবে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলে নিহত