কর্ণফুলীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ২ জুন, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে পিক-আপ ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে কর্ণফুলী নতুন ব্রীজের ১ম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মইজ্জ্যারটেক ট্রাফিক পুলিশের (ইনচার্জ) আবু সাঈদ বাকের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিক নিহত ও আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা নিহত ব্যক্তি পিতা ও আহত ব্যক্তি ছেলে হতে পারে। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৮টার দিকে নতুন ব্রীজ থেকে মইজ্জ্যারটেক যাচ্ছিল পিক-আপ ও মোটরসাইকেল। এসময় দুটি যানবাহন ১ম সিঁড়ি এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

চালককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধপটিয়ার সেই যুবদল নেতা কপিল দল থেকে বহিষ্কার