ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ২নং ওয়ার্ড খেলোয়াড় সমিতি আয়োজিত গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩০ মে পাইন্দং আমতল খেলার মাঠে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে রাউজান ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাইন্দং রাইজিং স্টার। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতা করেন পাইন্দং ২নং ওয়ার্ডের মোহাম্মদ মানিক হোসেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মাস্টার মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন পাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সরোয়ার হোসেন স্বপন। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সমাজসেবক মোহাম্মদ সরোয়ার আলম। বেক্তব্য রাখেন মোহাম্মদ ছাবেরুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ জয়নাল আবেদীন মাহমুদ, মোহাম্মদ জানে আলম, পৃষ্ঠপোষক মো. মানিক হোসেন, মো. আকরাম উজ জামান, ফখরুল হাসান সিকদার, শহিদুল হাসান মাসুদ, সিভিল জজ আশরাফুল আলম, মোহাম্মদ মাহফুজুর রহমান এবং মোহাম্মদ ইমদাদুল হক আবিদ প্রমুখ।












