অসহায় ও হতদরিদ্রদের পাশে কানেক্ট বাংলাদেশ

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১ জুন, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার অসহায়, হতদরিদ্র, পথবাসী ও বস্তিবাসী মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে। সংগঠনের উদ্যোগে এ বছর মোট সাতটি গরু কোরবানি করা হয় এবং প্রায় এক হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন। কানেক্ট বাংলাদেশ গ্লোবালের (ইউকে) সভাপতি আবু আহমেদ খিজির ও পাবলিক রিলেশন সেক্রেটারি মোহাম্মাদ আলী রেজা বলেন, আলহামদুলিল্লাহ, প্রবাসী সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও উদারতায় আমরা এ বছরও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে পেরেছি। এই মহতী উদ্যোগকে আরও শক্তিশালী করতে সংগঠন সকলের সহযোগিতা কামনা করছে। প্রবাসীদের অধিকার ও দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রবাসীদের অধিকার, কল্যাণ এবং বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উল্লেখ্য, এ বছর ইকুরিয়া ঢাকা ২, চুনকুটিয়া ঢাকা ৩, শুভাদ্যায়া ঢাকা ৪, হালিশহর চট্টগ্রাম ৫, পটিয়া চট্টগ্রাম ৬, আসকার দীঘি (পশ্চিম পাড), চট্টগ্রাম ৭ ও রামু কঙবাজার এলাকায় মাংস বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের বিভিন্ন পরিবহন কাউন্টারে সচেতনতামূলক কার্যক্রম বিআরটিএর