চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের পরিচালনা কমিটির সভায় ‘চট্টগ্রামে প্রবন্ধ–সাহিত্যের ধারা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজনের সিদ্ধান্ত হয়। গত ২২ মে মোমিন রোডের শিশুবিশ্ব মিলনায়তনে কবি কথাসাহিত্যিক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়ার সভাপতিত্বে সভায় ছিলেন শিক্ষা–সংগঠক প্রাবন্ধিক মুহাম্মদ মজিবুর রহমান, প্রাবন্ধিক অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, কথাসাহিত্যিক নাসের রহমান, লেখক প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, প্রাবন্ধিক প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, প্রাবন্ধিক প্রফেসর ড. উদিতি দাশ সোমা, প্রাবন্ধিক মৃণালিনী চক্রবর্তী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, কবি রোকেয়া হক, কথাসাহিত্যিক বিচিত্রা সেন, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তী, কবি জি এম জহির উদ্দীন, প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন, কবি রূপক কুমার রক্ষিত, প্রাবন্ধিক নিজামুল ইসলাম সরফী, কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, গবেষক শাকিল আহমদ, প্রাবন্ধিক ড. শামসুদ্দীন শিশির, শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, লেখক রাশেদ রউফ প্রমুখ।
সভায় আগামী ১৭ জুলাই চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠেয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনার জন্য প্রাবন্ধিক শাকিল আহমদকে মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











