চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের উদ্যোগে নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা কার্যালয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। কী নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারাহ নাজ মাবুদ। বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট ডা. ডা. মো. নূরুল হক, অধ্যাপক ডা. তাহেরা বেগম, ডা. এ কে এম আশরাফুল করিম। প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুসরাত সুলতানা বলেন, নিরাপদ মাতৃত্বের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র প্রত্যেককে যার যার অবস্থান থেকে এ ব্যাপারে দায়িত্ব পালন করতে হবে। তিনি এই হাসপাতালের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, মা ও শিশু হাসপাতাল আজ বিশাল মহিরূহে পরিণত হয়েছে। স্বাস্থ্য সেবা, শিক্ষা, ও গবেষণা কাজে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সমাজকল্যাণের অনুদান বিতরণের বিষয়টি আপনারা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং যথাযথভাবে এই দায়িত্ব পালন করেছেন এজন্য সমাজ সেবা বিভাগের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত ছি ইেঞ্িজ. মো. জাবেদ আবছার চৌধুরী, অধ্যাপক ডা. অলক নন্দী, অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, উপ–পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসাইন, অধ্যাপক ডা. মোছা. সাবিনা ইয়াসমিন, ডা. আদিবা মালিক, ডা. শাহানাজ শরমিন, ডা. আকলিমা সুলতানা প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডা. সালমা আক্তার সিমু। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৪২ জন রোগীর মাঝে চেক বিতরণ করা হয়। এর আগে নিরাপদ মাতৃত্ব ও ফিস্টুলা দিবস উপলক্ষে এক র্যালির আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












