চট্টগ্রামে বাড়ছে ‘জাপানিজ এনসেফালাইটিস’ভাইরাস, সমন্বিত উদ্যোগ জরুরি

| রবিবার , ২৪ মে, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও চিকনগুনিয়ার পর এবার চট্টগ্রামে আতংক ছড়াচ্ছে জাপানিজ এনসেফালাইটিসভাইরাস। কিউলেক্স মশার মাধ্যমে এই ভাইরাস মানব শরীরে সংক্রামিত হয়। ১৮৭১ সালে জাপানে কিউলেক্স মশাবাহিত এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস মস্তিষ্কে মারাত্মক প্রদাহ সৃষ্টি করে এবং স্নায়বিক জটিলতার মাধ্যমে মানুষ দ্রুত মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। সমপ্রতি জাপানি এনসেফালাইটিস নামক মারাত্মক এই ভাইরাসের আক্রমণে চট্টগ্রামের ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একজন উদীয়মান অধ্যাপিকা মৃত্যুবরণ করেন। তাই কিউলেক্স মশাবাহিত জাপানিজ এনসেফালাইটিস ভাইরাসকে মোকাবিলায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশা নিধন কার্যক্রম জোরদার, মশারী ব্যবহার, বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জনসচেতনতা বৃদ্ধিসহ সরকারের দায়িত্বশীল সকল সেবা সংস্থাকে সমন্বিত ভাবে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

আবদুর রহিম

মতিয়ারপোল, কমার্স কলেজ রোড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধবিহারীলাল চক্রবর্তী : বাংলা সাহিত্যের ভোরের পাখি
পরবর্তী নিবন্ধশেষ কবে