আছিয়া গেল রামিসা গেল
আরও গিয়েছে কত
মিছিলের শেষে থাকবে কে কে
মীম, পূজারই মত?
শুধু যে বালিকা বিপদগ্রস্ত
একেবারেই তা নয়
ছোট ছেলে শিশু গোপনে রাখছে
বলৎকারের ভয়।
ঘটনার পরে ঘটনা ঘটবে
বিচারিক প্রহসন
ধর্ষকও পায় উকিলের ছায়া
মানবতা– দর্শন!
দিবস গড়াবে বছরের গায়ে
সব স্মৃতি হবে ম্লান
বুকের মানিক হারিয়েছে যে
তার জ্বলে অনির্বাণ।










