শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলে প্রাইজমানি নির্ধারণ

| সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির প্রস্তুতি সভা গতকাল ১৭ মে সন্ধ্যায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে দুই লক্ষ টাকা, রানার আপ দলকে এক লক্ষ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে পঞ্চাশ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। তাছাড়া প্রত্যেক ম্যাচে থাকবে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট ও প্রাইজ মানি। টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক স্কুল দলগুলোকে আগামী ২৫ মে বিকাল ৪টা থেকে রাত ৮টার মধ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ অস্থায়ী কার্যালয়ে সাবেক ফুটবলার মো. মামুন উদ্দিনের (০১৫৫৪৩৫৭৩৭৫) সাথে যোগাযোগ করে নাম অন্তর্ভুক্ত করার জন্য আহবান জানানো হয়েছে। টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্টের সদস্য সচিব মসিউল আলম স্বপন, কাজী বেলাল, মো. হারুন জামান, কাজী বাহাউদ্দীন ফারুক, ইসমাইল বালি, এম আবুল হাসনাত, মো. মামুন উদ্দিন, নজরুল বাবু, হায়দার কবির প্রিন্স, মো. ইকবাল, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম পিন্টু, এবং একরাম আবসার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিসিবির ভোটার তালিকায় নান্নু, সহিদ, আলম, নাফিস
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন