রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুরস্থ গশ্চি গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গশ্চি শাহী দরবার শরীফে আগামী ৩০ নভেম্বর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হবে হযরত শাহসূফী ছৈয়্যদ মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতি ফকির আল কাদেরীর ৩৯তম পবিত্র বার্ষিক ওরশ। ওরশ উপলক্ষে বাদে আসর খতমে গাউছিয়া শরিফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদে এশা ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত বার্ষিক ওরশে জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন হযরত শাহ সূফী মওলানা ছৈয়্যদ মোহাম্মদ আব্দুল জব্বার আল মতিয়ার (রহ.) বড় শাহজাদা ছৈয়্যদ মোহাম্মদ ইউচুপ আল মতিয়া (সাজ্জাদানশীন গশ্চি শাহী দরবার শরীফ)। প্রেস বিজ্ঞপ্তি।











