ক্ষতিকর রং মিশিয়ে আইসক্রিমসহ শিশুখাদ্য উৎপাদন

সাতকানিয়ায় দুই ফ্যাক্টরিকে দুই লক্ষ টাকা জরিমানা৩

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বিএসটিআইয়ের অনুমোদন বিহীন কারখানায় ক্ষতিকর বিভিন্ন রং মিশিয়ে নোংরা পরিবেশে আইসক্রিমসহ শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করায় দুই ফ্যাক্টরিকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় খাবার অনুপযোগী বিপুল পরিমাণ আইসক্রিমসহ বিভিন্ন শিশুখাদ্য ধ্বংস করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকায় নিউ আলিফ আইসক্রিম ও নাহিয়ান আইসবার ফ্যাক্টরির মালিককে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। এসময় সাতকানিয়ার স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামালও উপস্থিত ছিলেন।

জানা যায়, কালিয়াইশ ইউনিয়নের পশ্চিম কাঠগড় এলাকায় দীর্ঘ ৩৪ বছর ধরে কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআইয়ের অনুমোদন বিহীন কারখানায় ক্ষতিকর রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান গতকাল সেখানে অভিযান চালান। এসময় বিভিন্ন ধরনের খাবার অনুপযোগী রং মিশিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিমসহ শিশুখাদ্য উৎপাদন করতে দেখা যায়। ফলে নিউ আলিফ আইসক্রিম ও নাহিয়ান আইসবার ফ্যাক্টরির মালিককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে ফ্যাক্টরিতে থাকা খাবার অনুপযোগী আইসক্রিমসহ সব শিশুখাদ্য ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, নিউ আলিফ আইসক্রিম ও নাহিয়ান আইসবার ফ্যাক্টরি দুটি বিএসটিআইয়ের অনুমোদন ছিাড়াই পরিচালনা করা হচ্ছিল। এসব ফ্যাক্টরিতে ক্ষতিকর রং মিশিয়ে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিমসহ বিভিন্ন শিশখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। শিশুখাদ্য গুলোতে এমন সব ক্ষতিকর উপদান ব্যবহার করা হচ্ছে যার ফলে উৎপাদন সংশ্লিষ্ট কেউ এসব আইসক্রিম ও অন্যান্য শিশুখাদ্য খেতে রাজি হয়নি। ফ্যাক্টরি দুইটির মালিককে এক লক্ষ টাকা করে মোট দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ নিয়ে আরো ১২ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮৬
পরবর্তী নিবন্ধরবি ঠাকুরের রবিকর উদ্ভাসিত সাহিত্য