রাউজানে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক আহত

রাউজান প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

রাউজানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারেক শাহ দরগাহ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন সাগর ও দৌলত। তারা দুজনই স্থানীয় দৌলত পরীর দিঘীর পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সূত্রে জানা যায়, প্রবাসী মোহাম্মদ ফরিদের বহুতল ভবনে কাজ করার সময় ওই ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎলাইনের তারে জড়িয়ে পড়েন তারা। এতে দুজনেই ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পাহাড়তলী ইউনিয়নের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও ক্রীড়ায় প্রকৃতি রঞ্জন দত্ত ছিলেন উজ্জ্বল নাম
পরবর্তী নিবন্ধএমটিবি ক্যাপিটালের স্থানান্তরিত কর্পোরেট অফিস উদ্বোধন