আটলান্টিক মহাসাগরে এক প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ হওয়ার পর ওই নৌযানের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমভি হন্দিয়াস নামের ওই জাহাজে এক জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়ার কথা নিশ্চিত করেছে। খবর বিডিনিউজের।
আরও ৫ জনের দেহেও ভাইরাসটি আছে বলে সন্দেহ করা হচ্ছে। যুক্তরাজ্যের ৬৯ বছর বয়সী এক নাগরিক এখন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নিবিড় পরিচর্যায় রয়েছেন, তার শরীরে ভাইরাসটির উপস্থিতির বিষয়টি স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন। হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মল, লালা বা প্রস্রাবের মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয়। এটি শ্বাসকষ্টজনিত মারাত্মক অসুস্থতা সৃষ্টি করতে পারে। বিরল ক্ষেত্রে এটি মানুষ থেকে মানুষে ছড়ায়।














