নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ১৩ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ মে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেপ্তার মো. আব্দুস শুক্কুর লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের মিয়া বাড়ির হানিফ মোস্তাফা প্রকাশ মোস্তফার পুত্র। বর্তমানে কোতোয়ালী থানাধীন বিআরটিসি (১৪ জামতলা বস্তি) এলাকায় বসবাস করছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক ও দ্রুত বিচার আইনে ৭টি, ইপিজেড থানায় ৩টি এবং হালিশহর থানা, চকবাজার থানায় অস্ত্র আইনে ও বন্দর থানা মিলে ১৩টি মামলা রয়েছে।














