নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী মাস্টার কলোনিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত কক্ষ থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়।
গত রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টার কলোনি সরোয়ার আলমের কলোনির পরিত্যক্ত রুম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা হল চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তৌহিদুল ইসলাম প্রকাশ লতিফ (২৯), বাঁশখালীর বাণীগ্রামের মো. তারেক (২২), জালিয়াঘাটার নুরুল আফসার মানিক (২৪), বাকলিয়ার বৌবাজার এলাকার মো. সুমন (৩০), নয়া মসজিদ এলাকার মো. জাহিদ (২৬), কালামিয়া বাজারের এনামুল হক বাপ্পি (২৫)। তাদের কাছ থেকে একটি করে প্লাস্টিকের বাটযুক্ত ছোরা, টিপ ছোরা, কাঠের বাটযুক্ত চাপাতি, লোহার রড, কাঠের বাটযুক্ত ছোরা উদ্ধার করা হয়।














