চকরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে ইয়ামিন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়ামিন ওই গ্রামের মো. জয়নাল আবেদীনের ছোট সন্তান। জয়নাল আবেদীন জানান, পরিবারের সদস্যদের অগোচরে ইয়ামিন খেলার ছলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় সে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হচ্ছে শত কোটি টাকার বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট
পরবর্তী নিবন্ধইঞ্জিনের কাছে রক্তাক্ত ব্যক্তি, স্টেশন মাস্টারের কক্ষে আনার পর মৃত্যু