লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা

| সোমবার , ৪ মে, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

লায়ন্স জেলার পিডিজি’স অনারারী কমিটির সভা পিডিজি অনারারী কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ. মালেকের সভাপতিত্বে ও জেলা গভর্নর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপুর উপস্থিতিতে গতকাল রোববার চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন রুপম কিশোর বড়ুয়া, লায়ন রফিক আহমেদ, লায়ন ডা. শ্রী প্রকাশ বিশ্বাস, লায়ন মো. কবিরউদ্দিন ভুঁইয়া, লায়ন মো. আসলাম চৌধুরী, লায়ন এস.এম.শামসুদ্দিন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মঞ্জুর আলম মঞ্জু, লায়ন নাসির উদ্দিন চৌধুরী, লায়ন কামরুন মালেক ও লায়ন আল সাদাত দোভাষ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী,কেবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ আবু মোরশেদ ও কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মো. শহীদুল্লাহ।

সভায় উপস্থিত প্রাক্তন জেলা গভর্নরগণ তাঁদের বক্তব্যে ২০২৫২০২৬ সেবাবর্ষে সম্পাদিত বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যতে যে কোন সেবা কর্মকান্ডে সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

পিডিজি অনারারী কমিটির চেয়ারম্যান লায়ন এম এ মালেক তাঁর বক্তব্যে আগামী ১৪ ও ১৫ মে অনুষ্ঠিতব্য লায়ন্স জেলার ২৯তম বার্ষিক জেলা কনভেনশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে প্রাক্তন জেলা গভর্নরদের অবহিত করেন এবং এ জেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল প্রাক্তন গভর্নরের সহায়তার হাত সব সময় প্রসারিত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএমপি সুফিয়ানের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখা নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধহকিতে কোটি টাকার পৃষ্ঠপোষকতা