চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসির গণিত (আবশ্যিক) পরীক্ষায় ১ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল রোববার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ২১৮টি কেন্দ্রে একযোগে গণিত আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ৫৬৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৯ হাজার ৮৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮৩ জন।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী, চট্টগ্রামে ১০০১ জন, কঙবাজারে ২১৩ জন, রাঙামাটিতে ৯৪ জন, খাগড়াছড়িতে ৯৮ জন এবং বান্দরবানে ৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রাম বোর্ডের অধীনে গণিত বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।














