পটিয়ায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে মোহাম্মদ রাফিজ (২০) নামের এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত রাফিজ খরনা ইউনিয়নের লালারখীল পশ্চিম পাড়ার বাসিন্দা মো. জসীমের পুত্র। গতকাল রোববার বিকেল ৪ টার দিকে ভাটিখাইন এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাফিজ গতকাল দুপুরে পটিয়ায় নির্মাণাধীন ভবনে রঙের কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে তিনি মই থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রুপা বড়ুয়া।













